Safe Shopping
Privacy Policy
তথ্য সংগ্রহ ও ব্যবহার
আমরা কী তথ্য নিই এবং কেন নিই
আমরা যেসব তথ্য সংগ্রহ করি
- অর্ডার প্লেস করার সময় আপনার নাম, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা সংগ্রহ করা হয়।
- অ্যাকাউন্ট খুললে আপনার ইমেইল এড্রেস আমাদের ডেটাবেসে সেভ থাকে।
- ওয়েবসাইট ব্রাউজিং এক্সপেরিয়েন্স উন্নত করতে কুকিজ (Cookies) এর মাধ্যমে ডিভাইস ও ব্রাউজার ইনফো ট্র্যাক করা হতে পারে।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য
- আপনার অর্ডার করা হোম অ্যাপ্লায়েন্স কভার, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, মেকআপ অর্গানাইজার, স্টোরেজ ব্যাগ বা অন্যান্য পণ্য দ্রুত এবং নির্ভুলভাবে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া।
- অর্ডার কনফার্মেশন, ডেলিভারি আপডেট এবং যেকোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্টের জন্য যোগাযোগ করা।
Third Party
Privacy Policy
তথ্য শেয়ারিং পলিসি
কাদের সাথে তথ্য শেয়ার করা হয়লজিস্টিক ও পেমেন্ট পার্টনার
- পণ্য ডেলিভারির স্বার্থে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর আমাদের অনুমোদিত ডেলিভারি পার্টনারদের (যেমন: Steadfast Courier) সাথে শেয়ার করা হয়।
- বিকাশ বা নগদে অ্যাডভান্স পেমেন্টের সময় আপনার পেমেন্ট ইনফরমেশন সিকিউর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রসেস হয়, যা আমাদের সার্ভারে সংরক্ষিত থাকে না।
- বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের উদ্দেশ্যে আমরা কখনোই কোনো তৃতীয় পক্ষের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করি না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি অনুরোধ ছাড়া কারো তথ্য প্রকাশ করা হয় না।
Security & Rights
Privacy Policy
SSL এনক্রিপশন
নিরাপদ ব্রাউজিং
গ্রাহক অধিকার
ডেটা কন্ট্রোল
আপনার অধিকার ও ডেটা সুরক্ষা
- আমাদের ওয়েবসাইটে আপনার দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা স্ট্যান্ডার্ড ডেটা এনক্রিপশন (SSL) ব্যবহার করি।
- আপনি চাইলে যেকোনো সময় অ্যাকাউন্টে লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন বা আপডেট করতে পারবেন।
- আপনার প্রোফাইল বা ডেটা সম্পূর্ণ মুছে ফেলার প্রয়োজন হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ:
০১৫৮০৪৮৩৫১১
০১৫৮০৪৮৩৫১১